শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

শার্শার অগ্রভুলট গ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

হারুন অর রশিদ, শার্শা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১১:৪০

শেয়ার

শার্শার অগ্রভুলট গ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভুলট দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬.৭ মিমি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পিস্তলের গায়ে ‘মেড ইন ইতালি’ লেখা রয়েছে।