লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে নিহত সোহেলের স্ত্রীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর পৌর শাখার পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর নিহত সোহেলের বাসায় গিয়ে তার স্ত্রীর হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়। স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে সোহেলের স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তার চাহিদার ভিত্তিতেই সেলাই মেশিনটি উপহার দেওয়া হয়েছে বলে জানান পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব।
সেলাই মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর পৌর শাখার আমীর হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল খায়ের, ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাস্টার আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়ানো এবং তার স্ত্রীকে আত্মনির্ভরশীল করে তোলার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনের মাধ্যমে তিনি ঘরে বসে কাজ করে আয় করতে পারবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তারা।
তারা আরও বলেন, ভবিষ্যতেও সোহেলের স্ত্রী যেকোনো প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার পাশে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে।
আরও পড়ুন:







