শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ৮২০ পিস ভায়াগ্রা ও ১৮ বোতল সিরাপ আটক

ইসমাইল খান ইয়ানবী, মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২২:৪১

শেয়ার

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ৮২০ পিস ভায়াগ্রা ও ১৮ বোতল সিরাপ আটক
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৮২০ পিস নিষিদ্ধ ভায়াগ্রা ট্যাবলেট ও ১৮ বোতল ভারতীয় অবৈধ সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীন নতুনপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

একপর্যায়ে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা প্যাকেট ফেলে সীমান্তবর্তী এলাকা দিয়ে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া প্যাকেটটি তল্লাশি করে ৮২০ পিস নিষিদ্ধ ভায়াগ্রা ট্যাবলেট ও ১৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেন।

উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর ও মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



আরও পড়ুন: