বাগেরহাটের রামপালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০.৪৩ গ্রাম হেরোইন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মোসাঃ হাফিজা খাতুন (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যান।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপাল থানাধীন মানিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হাফিজা খাতুন মানিকনগর এলাকার বিল্লাল হোসেন মোড়লের স্ত্রী। পলাতক বিল্লাল হোসেন মোড়ল একই এলাকার শহীদ মোড়লের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে হাফিজা খাতুনের কাছ থেকে ১০. ৪৩ গ্রাম হেরোইন এবং সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে হাফিজা খাতুন ও পলাতক বিল্লাল হোসেন মোড়লের বিরুদ্ধে রামপাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের ডিডি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:







