বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে ৯ জনকে ভ্রাম্যমান আদালতের সাজা

সাভার,প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৭:৫২

শেয়ার

সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে ৯ জনকে ভ্রাম্যমান আদালতের সাজা
ছবি: বাংলা এডিশন

সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুরে তাদেরকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এদের মধ্যে ৬ জনকে ৬ মাস ও ৩ জনকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়,সাভার বাজার বাসস্টান্ডে প্রকাশ্যে ইয়াবা সেবন করেছিলেন ৯ জন যুবক। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। সাজা প্রাপ্তরা হলেন, শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমানুর রহমান,ও নয়ন।