বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শার্শায় দোয়া ও A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এমপির পুরস্কার বিতরন

শার্শা,প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৭:০৩

শেয়ার

পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শার্শায় দোয়া ও A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এমপির পুরস্কার বিতরন
ছবি: বাংলা এডিশন

যশোরের শার্শা উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ বুধবার দুপুরে শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় 'A+' (এ প্লাস) অর্জনকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নীতি-নৈতিকতা ও ইসলামিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ এবং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন। অনুষ্ঠান শেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বিশেষ আলোচনা এবং দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।