ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মীর কামরুজ্জামান কবির।
মঙ্গলবার (২৫ আগষ্ট ) বিকেলে মীর কামরুজ্জামান কবির কর্মস্থলে যোগদান করেন। এ সময় ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও কর্মচারীরা।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মীর কামরুজ্জামান কবির যোগদানের আগে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি গাজীপুর জেলায়।
তিনি প্রশাসন বিভাগের ৩৭তম বিসিএস ক্যাডার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বলেন,সরাইল উপজেলায় ইউএনও হিসেবে সদ্য যোগদান করেছি। পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন:







