পটুয়াখালী দশমিনায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ শ্রমিক দলের সাধারণ সম্পাদক তামিম মুন্সি সহ চার মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সন্ধায় উপজেলার বেতাগীসানকিপুর সনকিপুর ইউনিয়নের বড়গোপালদী দশমিনা টু পটুয়াখালী সড়কের উত্তর পাশের জলিল মোল্লার রাইস মিলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
তামিম মুন্সি বেতাগীসানকিপুর সনকিপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
আটককৃতরা হলেন উপজেলার বেতাগীসানকিপুর সনকিপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তামিম মুন্সি (২৬), মূসা সরদার(১৯), জলিল মোল্লা (৪৩), ও সহিদুল ইসলাম (৩৩)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড বড়গোপালদী গ্রামের দশমিনা টু পটুয়াখালী সড়কের জনৈক জলিল মোল্লার রাইস মিলের সামনে মাদক বেচা- বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা উপ পুলিশ পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে চার জনকে আটক করা হয়।
আটককৃত মোঃ তামিম মুন্সি (২৬) এর কাছ থেকে তিন পিচ, মোঃ মূসা সরদার (১৯) এর কাছ থেকে চার পিচ, জলিল মোল্লার (৪৩) এর কাছ থেকে তিন পিচ, এবং সহিদুল ইসলাম (৩৩) কাছ থেকে দুই পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচা বিক্রির সময় চার জনকে গ্রেফতার কার হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন:







