বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী

জাহিদ হাসান, নাটোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৪:৫১

শেয়ার

১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চৌমহন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—চৌমহন এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে আমুদ আলী এবং তার স্ত্রী মোছা. হাসনা বেগম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌমহন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।