বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই কারখানা সিলগালা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১২:৩০

শেয়ার

আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই কারখানা সিলগালা
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি অবৈধ কারখানা এবং একটি বেটারি গলিয়ে শিসা তৈরির কারখানা সিলগালা করেছে সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিবুল্লাহ আকন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় ওই দুটি কারখানা সিলগালা করা হয়।

‎অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিবুল্লাহ আকন জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি কারখানা ও পুরাতন ব্যাটারি গালিয়ে শিসা তৈরির কারখানা চালাচ্ছিলো একটি মহল। গোপন সংবাদ এবং এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় মালিকপক্ষের কেউ না থাকায় আর্থিক কোনো জরিমানা করা হয়নি। তবে কারখানা দুটি সিলগালা করে দেয়া হয়েছে। কারখানা দুটির মালিকপক্ষের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।