বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে শাহীনুর রহমান শাহীন

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১১:৫৬

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে শাহীনুর রহমান শাহীন
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম রুখে দেয়া এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক "শাহীনুর রহমান শাহীন"-এর নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা এবং রাজনৈতিক পরিবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ,সাজিদুল হক সানি, বিশাল পাঠান, মামুন খান, আব্দুল গাফফার রিমন,খন্দকার শাহ আলম, সৈয়দ জয়, ইয়াসিন আহমেদ রাজ, মোজাম্মেল হক, মীর রিফাত ও সাহিল হোসেন সানি উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওমর ফারুক পিয়াস, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাজী আশফাক আনান, পৌর কলেজ ছাত্রদলের সেক্রেটারি আরাফাত রহমান, শরিফুল ইসলাম বাবু, মেহেদী হাসান, রাকিব, শান্ত সূত্রধর, সোহাগ মুন্সিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম যাতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিচালিত হতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।

জেলা ছাত্রদলের নেতারা আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কোনো ধরনের নৈরাজ্য বা সহিংস কর্মকাণ্ড যাতে সংগঠিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে অবস্থান জানান।