বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

বরিশালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১১:৫০

শেয়ার

বরিশালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। বুধবার সকাল ১০টায় নগরীর টাউন হল চত্বর থেকে এ আনন্দ মিছিল বের করা হয়।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বরিশাল মহানগরের আয়োজনে এবং বরিশাল জেলা তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

মিছিলকে ঘিরে টাউন হল চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

এর আগে কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বরিশাল মহানগরের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়।

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের জন্য এ আয়োজন করা হয়েছে।