মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি

শিব্বির আহমদ,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৮:১৪

আপডেট: ২৫ আগস্ট, ২০২৬ ১৮:১৭

শেয়ার

বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহাজনঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–কক্সবাজার সদর উপজেলার পূর্ব পেশকার পাড়ার মৃত মোহাম্মদ জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম বাপ্পী এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাতরাইল এলাকার মো. হাসিম উদ্দিনের ছেলে রুবেল মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাজনঘাটার পলাশ কান্তি দাসের চায়ের দোকানের সামনে পাকা সড়কে একটি রেজিস্ট্রেশনবিহীন কমলা, সিলভার ও কালো রঙের জিক্সার এফআই মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের চালক সাইদুল ইসলাম বাপ্পী ও আরোহী রুবেল মিয়ার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।