মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

চাঁদা না দেয়ায় ফার্মেসিতে তালা, গ্রেপ্তারের পরদিনই জামিন

মোসারফ হসেন, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৪:৪৮

শেয়ার

চাঁদা না দেয়ায় ফার্মেসিতে তালা, গ্রেপ্তারের পরদিনই জামিন
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে এক ফার্মেসীর মালিকের নিকট দাবীকৃত চাঁদার ৪ লক্ষ টাকা না পেয়ে ফার্মেসী বন্ধ করে দিয়েছে শরীফ ও সুমন নামে দুই যুবক। এ ঘটনায় আইনের আশ্রয় নিলে কিংবা চাঁদার টাকা না দিয়ে দোকান খোলার চেষ্টা করলে পরিবারের লোকদের জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগী তারা মামলায় রবিবার দুপুরে দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ‍্যমে জেলহাজতে প্রেরন করেন। জেলে পাঠানোর একদিন পর অর্থাৎ সোমবার (২৪ আগস্ট) জামিনে পাওয়ার সংবাদ পাওয়াগেছে। জামিনে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এর আগে গত ২১ আগস্ট সকাল পৌনে ১০ টায় দেবীদ্বার পৌর এলাকার সমবায় টাওয়ারে ‘দি দেবীদ্বর স্কোয়ার হাসপাতাল’র নিচে দেবীদ্বার লাজফার্মাতে এ ঘটনা ঘটে।

দেবীদ্বার লাজফার্মা মালিক শামীমা আক্তার আঁখি ওই ঘটনায় ২৩ আগস্ট দেবীদ্বার থানায় মামলা দায়ের করলে পুলিশ মো. শরীফ ও রেজাউল করিম শামিমকে গ্রেপ্তার করে ২৩ আগস্ট দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করে।

আটককৃতরা হলেন, দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর চৌরাস্তার পাশের মৃত মনু মেম্বারের ছেলে মো. শরীফ ও মৃত: সফিকুল ইসলামের ছেলে রেজাউল করিম সুমন। মামলার বাদী শামীমা আক্তার আঁখি, সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের পান্ডব সরকার বাড়ির মো. রমিজ উদ্দিনের মেয়ে এবং দেবীদ্বার গ্রামের মাসুদ রানার স্ত্রী।

মামলার বাদী শামীমা আক্তার আঁখি আক্তার বলেন, আমি ২০২২ সালে দেবীদ্বার নিউমার্কেট এলাকার সমবায় টাওয়ারে দি দেবীদ্বর স্কোয়ার হাসপাতালের নিচে অগ্রীম টাকা প্রদানসহ ভাড়ায় দেবীদ্বার লাজফার্মা নামে একটি ফার্মেসি চালু করি।

সম্প্রতি মো. শরীফ ও রেজাউল করিম সুমন এসে দোকানের কাগজপত্র দেখতে চায়। ওদের কাগজপত্র না দেখালে ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দেয়। গত ১২ আগস্ট অভিযুক্তরা পুন:রায় এসে আমার ফার্মেসীর কর্মচারীদের মারধর করে বের করে দেয়, ফার্মেসিও ভাংচুরের চেষ্টা করে। পরে তালা লাগিয়ে চলে যায়।

আমি স্থানীয়দের সাথে কথা বলে ফার্মেসির তালা ভেঙ্গে ব‍্যাবসা শুরু করি। গত ২১ আগষ্ট তাদের দাবীকৃত ৪ লক্ষ টাকা না দিয়ে ব‍্যবসা করতে পারবেনা বলে দোকান কর্মচারীদের মারধর করে আবারো তালা লাগিয়ে দেয়। এবার বলে যায় ৪ লক্ষ টাকাও দিতে হবে, দোকানও ছেড়ে চলে যেতে হবে, এবং দাবীকৃত ৪ লক্ষ টাকা পরিশোধই একমাত্র সমাধান। অন‍্যথায় এ বিষয়ে আইনের আশ্রয় নিলে কিংবা বারাবারি করলে পরিবারের লোকদের মারধর ও জীবন নাশের হুমকী দেয়। আমি নিরুপায় হয়ে গত ২৩ আগস্ট থানায় মামলা করি এবং আজ সোমবার সকালে ফার্মেসী খুলে চালু করি। দুপুরে শুনতে পাই ওই চাঁদাবাজরা জামিন পেয়ে গেছে। এ সংবাদ শোনার পর চরম নিরাপত্তাহীনতায় ভোগছি।

এ বিষয়ে ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী শাহ জামান মুন্সী এবং বর্তমান সভাপতি শুভ হাজারী জানান, ‘ওরা ছাত্রদলের পরিচয় দিলেও ছাত্রদলের পূর্বের এবং বর্তমান কমিটির কোন পদপদবীতে ছিলনা এবং নাই।’

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ফার্মেসী মালিক শামীমা আক্তার আঁখির দায়েরকৃত চাঁদাবাজের মামলায় ২ জনকে আটক করে জেলহাজতে পাঠানোর একদিন পরই জামিন পাওয়ার সংবাদ পেয়েছি। ওরা ফার্মেসীর মালিককে ৪ লক্ষ টাকা চাঁদাদাবীর টাকা পরিশোধসহ ফার্মেসী ছেড়ে দেয়ারও হুমকী দিয়েছিল।’