মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

কালনী নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৪:৩৩

শেয়ার

কালনী নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলার টানাখালি বাজারের পাশে কালনী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কালনী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি দিরাই থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে।