সোমবার মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মোঃ উজ্জ্বল মিয়া নামের এক মাদক ব্যবসায়িক আটক করা হয়েছে। সে ঘিওর উপজেলার সিংজুরী গ্রামের নায়েব আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেট এর মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
রবিবার রাত পোহনে নয়টার দিকে তাকে আটক করা হয়। পরেরদিন সোমবার সকালে ডিবি পুলিশের এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) দিক নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ)/ মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল এসআই (নিঃ)/ অভিজিৎ চৌধুরী এর নেতৃত্বে ঘিওরের সিংজুরী এলাকার কালীমন্দির এর পশ্চিম পাশে ইট সলিং রাস্তার উপর উপর থেকে মাদক ব্যবসায়িকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
এ বিষয়ে ঘিওর থানায় ১টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি পুলিশের ইনচার্ মানবেন্দ্র বালো।
মাদক রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
আরও পড়ুন:






