মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে কল্যাণ সভা

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ২২:০৪

শেয়ার

রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে কল্যাণ সভা
ছবি সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমের রাঙামাটি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশ আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা অংশ নেন। এ সময় তাঁরা পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠপর্যায়ে দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় ডিআইজি’র কাছে তুলে ধরেন।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী মনোযোগ দিয়ে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো যথাযথভাবে সমাধানের আশ্বাস দেন।

সভায় তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের বন্ধু হিসেবে কাজ করে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক এবং সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমিন।

এ ছাড়া রাঙামাটি পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।



banner close
banner close