ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ মো. সাইফুল্লাহ আল মাহমুদ ওরফে সজিব (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি দল হরিহরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সাইফুল্লাহ আল মাহমুদের ভাড়া বাসার তিন কক্ষবিশিষ্ট বসতঘরের মাঝের কক্ষে বিধি মোতাবেক তল্লাশি চালানো হয়। পরে একটি প্লাস্টিকের রেকের খুঁটির ফাঁপা অংশ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাইফুল্লাহ আল মাহমুদ ওরফে সজিব হরিহরপুর এলাকার মৃত মো. নুর ইসলামের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:







