বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ বোতল চোলাই মদসহ তিনজন গ্রেপ্তার

জসিম উদ্দীন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৯:২১

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ বোতল চোলাই মদসহ তিনজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগলা এলাকায় অটোরিকশা থেকে ২৫০ বোতল দেশীয় চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রবিবার বিকেলে নয়াগলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২৫০ বোতলে থাকা মোট ১০০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।

এসময় চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর এলাকার মৃত আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে মো. আবুল বাশার, নিমতলা এলাকার রকিবুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম, ও একই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে মো. শামীম হোসেন কে গ্রেফতার করে পুলিশ।

চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো একরামুল হোসাইন জানান, চোলাই মদ পরিবহনের সময় তাদের অটোরিকশা থেকে মদগুলো জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রউফ, এএসআই কাওসারসহ পুলিশের একটি দল অংশ নেয়।