সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জবিতে ছুটি ঘোষণা

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৮:২৮

শেয়ার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জবিতে ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, ইনস্টিটিউট, বিভাগ ও প্রকাশনী দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরের কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা চালু থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় জরুরি সেবাগুলো অব্যাহত থাকবে।



banner close
banner close