সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

বান্দরবা‌নে জেলা প‌রিষ‌দের নতুন চেয়ারম‌্যা‌নের দা‌য়িত্ব নি‌লেন মাম‌্যাচিং

মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৮:২৫

শেয়ার

বান্দরবা‌নে জেলা প‌রিষ‌দের নতুন চেয়ারম‌্যা‌নের দা‌য়িত্ব নি‌লেন মাম‌্যাচিং
ছবি: সংগৃহীত

বান্দরবা‌নে পার্বত‌্য জেলা প‌রিষ‌দের নব‌নিযুক্ত চেয়ারম‌্যান হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌য়ে‌ছেন রাজপ‌রিবা‌রের সদস‌্য মাম‌্যাচিং।

সোমবার সকা‌লে পার্বত‌্য জেলা প‌রিষ‌দের ১১তম অন্তবর্তীকালীন চেয়ারম‌্যান হি‌সে‌বে দা‌য়িত্ব গ্রহন ক‌রেন তি‌নি।

এসময় তার সা‌থে ১৪জন নতুন সদস্যও দা‌য়িত্ব গ্রহন ক‌রেন। তারা হলেন; চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই লো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাজ বেগম।

এসময় চেয়ারম‌্যান মাম‌্যাচিং ব‌লেন, আমি আজ থে‌কে দা‌য়িত্ব গ্রহন কর‌ছি। আমা‌কে এ গুরু দা‌য়িত্ব দেবার কার‌ণে আমি দেশের প্রধানমন্ত্রী মাননীয় তা‌রেক রহমা‌নের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি। তি‌নি ব‌লেন, আজ থে‌কে প‌রিষ‌দের সকল কাজ আমি সুষ্ঠু ও সুন্দর ভা‌বে পালন কর‌বো। এসময় তি‌নি তার সকল কা‌জে সাংবা‌দিক‌দের সহ‌যো‌গিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠা‌নে জেলা প‌রিষ‌দের মূখ‌্য নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, পিএস টু চেয়ারম‌্যান মুহা: আবুল মনসুরসহ জেলা প‌রিষ‌দের কর্মকর্তা, বিএন‌পির নেতৃবৃন্দ ও সাংবা‌দিকরা উপ‌স্থিত ছিলেন।



banner close
banner close