সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, রাজশাহী ব্যুরো প্রধান

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৮:০৬

শেয়ার

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবার-অভিভাবকদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে নওগাঁয় পারিবারিক স্বাস্থ্য ফোরাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় নওগাঁ উপজেলা পরিষদ হলরুমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও স্পেশাল অলিম্পিকসের যৌথ উদ্যোগে এ ফোরাম অনুষ্ঠিত হয়।

ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সেবার সঙ্গে পরিবারগুলোকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতা, শারীরিক ফিটনেস, ডায়াবেটিস প্রতিরোধ এবং মুখ ও দাঁতের যত্নসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে পরিবারগুলো যেসব সমস্যার মুখোমুখি হয়, সেসব সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আহাদ আলী, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষে ফারুকুল ইসলাম ও অরিন্দম পান্ডে, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান ওছিম উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও সামাজিক সেবার সঙ্গে তাদের সম্পৃক্ত করাই এ ফোরামের মূল উদ্দেশ্য।



banner close
banner close