সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

রিজভী-শামীমকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় বিএনপির আনন্দ মিছিল

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৮:০২

শেয়ার

রিজভী-শামীমকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় বিএনপির আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।

সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব ও ধর্মপ্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আনন্দ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা রুহুল কবির রিজভী ও শামীম কায়সার লিংকনকে অভিনন্দন জানিয়ে তাদের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।



banner close
banner close