মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে স্থানীয় ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।
সোমবার দুপুর থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালে অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তাদের দাবি, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না করা পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন যাত্রীরা।
আরও পড়ুন:








