ঠাকুরগাঁও সীমান্তে অভিযান চালিয়ে ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
রবিবার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কাঁঠালডাংগী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাংগী এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
আরও পড়ুন:








