সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

বিজয়নগরে অটোরিক্সায় ১৬০০ পিস ইয়াবা; মাদক কারবারি গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ২১:৫৬

শেয়ার

বিজয়নগরে অটোরিক্সায় ১৬০০ পিস ইয়াবা; মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিক্সায় করে ইয়াবা বহনের সময় মোঃ সিরাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার সকাল ৯টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করে।

পরে অটোরিক্সাটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনের অভিযোগে মোঃ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ও অটোরিক্সাসহ সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকায় জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোঃ সিরাজুল ইসলাম বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



banner close
banner close