সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে যুবক নিহত

ইসমাঈল খান ইয়ানবী, মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ২১:৪৪

শেয়ার

কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে যুবক নিহত
ছবি সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবুর রহমান নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মল্লিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সকালে তবিবুর রহমান বাড়ির পাশের একটি দোকানে গিয়ে খাবার চান। খাবার না পেয়ে তিনি দোকানি হাসিনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করে মাঠের দিকে চলে যান।

এ খবর পেয়ে তবিবুরের চাচাতো ভাই শাকিল হোসেন মাঠে গিয়ে তাকে ধাওয়া করেন। পরে সেখানে দুজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে তবিবুরের বুকের নিচে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তবিবুরের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত শাকিল হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আরও তথ্য জানা যাবে।



banner close
banner close