সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

নালিতাবাড়ীতে পাঁচ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমান

‎জান্নাতুল বাকী, শেরপুর

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ২০:৫২

শেয়ার

নালিতাবাড়ীতে পাঁচ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমান
ছবি: বাংলা এডিশন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ মধ্যবাজারে বাজার তদারকি অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎‎রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

‎অভিযানে নালিতাবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় শেরপুর পুলিশ লাইনের একটি দল দায়িত্ব পালন করে।

‎ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



banner close
banner close