জুলাই ২০২৬ মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র পর্যালোচনা করতে নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভায় জুলাই মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।
সভায় মামলা যথাযথভাবে রুজু, দ্রুত তদন্ত শেষ করা, নির্ভুল পুলিশ প্রতিবেদন দাখিল, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সাধারণ মানুষকে আরও ভালো ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে জেলার সব ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা (নাটোর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর (বড়াইগ্রাম সার্কেল), সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী (সিংড়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), জেলার সব থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








