রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

চুয়াডাঙ্গার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত ৩

মোঃ জাহিদুল ইসলাম কাজল, খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৫:১৩

শেয়ার

চুয়াডাঙ্গার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত ৩
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা ব্রিজ পার হয়ে বাজারের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

অপর মোটরসাইকেলে ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন, অফিস স্টাফ চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ এবং দামুড়হুদা মন্দিরপাড়ার রবিন আলীর ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক। সংঘর্ষের পর ঘটনাস্থলেই শাহীন আলীর মৃত্যু হয়। এ সময় ফিরোজ হোসেন, জনি আহমেদ ও নিষ্কলঙ্ক আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



banner close
banner close