হবিগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি অভিযান চালিয়ে ২০ লাখ ৬১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মদ, ইস্কফ সিরাপ, শাড়ি ও গরু জব্দ করেছে ৫৫ বিজিবি।
বিজিবি জানায়, সিন্দুরখান, মনতলা, তেলিয়াপাড়া ও সাতছড়ি বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা হয় ৩৮ বোতল ভারতীয় মদ, ২৬ বোতল ইস্কফ সিরাপ, ১২১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি এবং দুটি ভারতীয় গরু।
২২ আগস্ট ভোরে সিন্দুরখান বিওপির টহলদল শ্রীমঙ্গল সীমান্তের হুগলিয়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে।
দুপুরে তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় ২৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ। একই দিনে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা দুটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি।
এর আগে ২১ আগস্ট মাধবপুর উপজেলার রামনগর ও কমলপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদক, শাড়ি ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৫ বিজিবি। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:








