রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

বড়াইগ্রাম থানা মোড়ে ছাত্রদল নেতা মৃদুল প্রধানের ওপর অতর্কিত হামলা

জাহিদ হাসান,নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১২:৩২

শেয়ার

বড়াইগ্রাম থানা মোড়ে ছাত্রদল নেতা মৃদুল প্রধানের ওপর অতর্কিত হামলা
ছবি: বাংলা এডিশন

বড়াইগ্রামে মিদুল প্রধান নামে এক ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল ২২ আগস্ট রাতে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিদুল বড়াইগ্রাম পৌর ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত হঠাৎ এসে মিদুল প্রধানের ওপর অতর্কিত হামলা চালায়।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, এলাকায় আতঙ্ক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা অন্ধকারের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও সাময়িক উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার প্রস্তুতি চলছে।



banner close
banner close