রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

দুপুরের আগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ০৯:৫৫

শেয়ার

দুপুরের আগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশে সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। এর মধ্যে রাজধানী ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর প্রভাবে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রবিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।



banner close
banner close