শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

লেবুর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মহেশপুরে বৃদ্ধ আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৭:৫২

শেয়ার

লেবুর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মহেশপুরে বৃদ্ধ আটক
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলছিল চার বছর বয়সী শিশুটি। এ সময় আব্দুল মান্নান শিশুটিকে লেবু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি টের পেয়ে শিশুটির মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিকে অভিযুক্ত হিসেবেই বিবেচনা করা হবে।



banner close
banner close