জয়পুরহাটের কালাইয়ে বাড়ির গোসলখানার পাশে লাগানো গাঁজার গাছসহ হারেজ মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । শুক্রবার রাত প্রায় ৯ টায় সময় তাকে আটক করা হয়।
আটকৃত হারেজ মন্ডল কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।
হারেজ মন্ডল জানান, তিনি এ গাছ লাগাননি এমনকি তিনি চেনেন ও এটা গাঁজা গাছ। গাধা ফুলের গাছ ভেবে তার মেয়ে গোসলখানার সাইডে পুঁতে রেখেছিল । ধীরে ধীরে গাছটি বড় হয় । এরপর আজকে হঠাৎ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় হারেজ মন্ডলের নিজ বাড়ির গোসলখানার পাশে লাগানো যার উচ্চতা ১২ ফুট এবং ওজন চার কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:








