শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

এক শ্রমিকের দায়ের কোপে আরেক শ্রমিকের মাথা বিচ্ছিন্ন

মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২২:৩১

শেয়ার

এক শ্রমিকের দায়ের কোপে আরেক শ্রমিকের মাথা বিচ্ছিন্ন
ছবি: বাংলা এডিশন

বান্দরবানে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে এক শ্রমিকের দায়ের কোপে মাথা বি‌চ্ছিন্ন হ‌য়ে আরেক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত শ্রমি‌কের নাম মো. নাছির, সে (২৪) কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক মানিক, সে (২৭) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার একটি রাবার বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় আবছারের রাবার বাগানে আটজন শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে নাছির এবং মানিকও ছিলেন। মানিকের নিজের মোবাইল ফোন না থাকায় তিনি নাছিরের মোবাইল ফোনে নিজের সিম ব্যবহার করতেন। এ নিয়ে শুক্রবার দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মানিক দা দিয়ে নাছিরকে কোপ দেন। এতে নাছিরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর মানিক পালিয়ে যান।

বান্দরবান পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ‘ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’



আরও পড়ুন:

banner close
banner close