শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

প্রবাস থেকে ফিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলা এডিশনের সাইবার সিকিউরিটি এক্সপার্ট আলামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২০:৩৪

শেয়ার

প্রবাস থেকে ফিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলা এডিশনের সাইবার সিকিউরিটি এক্সপার্ট আলামিন
ছবি সংগৃহীত

দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন শেষে দেশে ফিরে নতুন জীবনে পদার্পণ করলেন সকলের পরিচিত মুখ, বাংলা এডিশনের সাইবার সিকিউরিটি এক্সপার্ট আলামিন।

জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর উভয় পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

প্রবাসে থাকাকালীন সময়েও তিনি ছিলেন একজন সদালাপী, পরোপকারী ও সকলের প্রিয় মানুষ। তার এই শুভ বিবাহ উপলক্ষে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। নবদম্পতিকে সবাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে এই আনন্দঘন মুহূর্তে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

নবদম্পতির দাম্পত্য জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক-এটাই সবার প্রত্যাশা। বাংলা এডিশন পরিবারের পক্ষ থেকে নবদম্পতির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।



banner close
banner close