শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাবিপ্রবি ভিসি ও প্রো-ভিসির অভিনন্দন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৪:৫০

শেয়ার

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাবিপ্রবি ভিসি ও প্রো-ভিসির অভিনন্দন
ছবি: সংগৃহীত

২১ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রশাসন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুযোগ্য, বলিষ্ঠ ও বিজ্ঞ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা হবে। রাবিপ্রবি প্রশাসন আশাবাদ ব্যক্ত করে বলে, রাষ্ট্রপতির বিচক্ষণ দিকনির্দেশনায় দেশের উচ্চশিক্ষা খাত আরও গতিশীল হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির তাত্ত্বিক ও প্রায়োগিক ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের গুণগত গবেষণার প্রসার ঘটবে। একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করে ভিসি ও প্রো-ভিসি বলেন, দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি বিশেষ কৃতিত্বের নজির রাখবেন বলে আমরা বিশ্বাস করি। বিবৃতিতে তারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।



banner close
banner close