শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১০:৪৩

শেয়ার

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার সকালে ফতুল্লার গাবতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে গাবতলী এলাকার একটি ইজিবাইক গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্যারেজের পাশে থাকা কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে আগুন আরও বড় পরিসরে ছড়াতে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।



banner close
banner close