শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৪

জসিম উদ্দীন জোসি, চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ০৮:৫০

শেয়ার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৪
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে মারমারিতে আহত হয়েছে ৪ জন। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট মাওড়িপাড়া এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।

আহত ৪ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা, আহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসময় মারামারিতে ৪ জন আহত হয়। পরে তাদেরকে উদ্বার করে হাসপাতালে নেয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাফিজা খাতুন জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ অংশে জখম রয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে ৪ জন আহত হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। যেকোন পক্ষ অভিযোগ বা এজাহার দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close