বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রামে যৌথ অভিযানে বশির হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

মোশারফ হোসেন, কুমিল্লা

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ২২:৪৬

শেয়ার

চট্টগ্রামে যৌথ অভিযানে বশির হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
ছবি সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামে মাদকবিরোধের জের ধরে আলোচিত বশির হত্যা মামলার অন্যতম আসামি আবু রশিদ, তার ছেলে পারভেজ ও আসিফকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‌্যাব ও চৌদ্দগ্রাম থানা পুলিশের যৌথ দল তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোছাইন।

পুলিশ জানায়, বশির হত্যা মামলায় আবু রশিদ, তার ছেলে পারভেজ ও আসিফ অন্যতম আসামি। মামলার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close