বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৩:৫৬

শেয়ার

দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি আমির হামজা
ছবি: সংগৃহীত

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার এমপি আমির হামজা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় দেবাশীষ দত্তের বাসভবনে যান তিনি। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির হামজা বলেন, ‘দেখে আসলাম, সাক্ষাৎ করে আসলাম। আমাদের সরকারি যেটুকু সাহায্য আছে, তা আমি দেখব। ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, সর্বোচ্চটা আমরা দেখছি। তাদের পারিবারিকভাবে আমি মাঝে মাঝে আমার পিএ ও ব্যক্তিগত কর্মকর্তাদের দিয়ে খোঁজখবর নেব।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে, তা করব। এ ছাড়া তার একটি ছোট্ট কন্যা রয়েছে, তার লেখাপড়ার দায়িত্ব নেয়া হবে। আমরা জাতি, ধর্ম বা বর্ণ বুঝি না; আমরা আগে মানুষ ভাবি। আল্লাহ আমাদের মানুষের কল্যাণের জন্যই বের করেছেন, আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।’



banner close
banner close