বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় চেয়ারম্যান

সাঈদ পান্থ,বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৩:২৯

শেয়ার

বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় চেয়ারম্যান
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম বরিশালে হলি বেরী সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর আমানতগঞ্জে অবস্থিত ২০ শয্যার হলি বেরী সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতালে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপি'র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, কোষাধ্যক্ষ ডা. আবু মো. মো: ফাখখারুল ইসলাম (রানা), ব্যবস্থাপনা পরিষদ সদস্য ফারুক উদ্দিন ভূঁইয়া, ডা. কবিরুজ্জামান ও ডা. জামিল আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন হলি বেরী সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট আলী আসগর ফকির। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় হাসপাতালের চিকিৎসা ও সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।



banner close
banner close