বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

জসিম উদ্দীন,চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৩:২০

শেয়ার

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
ছবি: বাংলা এডিশন

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে বাস টার্মিনালে অপেক্ষা করছেন অনেকে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় কর্মরত শ্রমিকদের দুইদিন আগে মারধর করে হরিপুর এলাকার শ্রমিকরা। এই দুই সংগঠনের দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।



banner close
banner close