বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের আওয়ামী লীগের ‘দোসর’ নুর আলমের নড়াইলে বদলি।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১০:২৩

শেয়ার

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের আওয়ামী লীগের ‘দোসর’ নুর আলমের নড়াইলে বদলি।
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. নুর আলমকে নড়াইল জেলা হাসপাতালে বদলি করা হয়েছে। দীর্ঘদিন চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনের পর একই পদে তাকে নড়াইল জেলা হাসপাতালে পদায়ন করা হয়েছে।

গত সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা এক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়। খুলনা বিভাগ, খুলনা রেঞ্জের পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত ওই আদেশে নুর আলমকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে নড়াইল জেলা হাসপাতালে বদলির নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুর আলম দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে একটি রাজনৈতিক-সামাজিক সংগঠনের বিভিন্ন কার্যক্রমেও তার সম্পৃক্ততা ছিল বলে জানা গেছে।

স্থানীয়ভাবে নুর আলমকে আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত বলে দাবি রয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা শাখার বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির স্বাস্থ্য বিভাগের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। সংগঠনটির বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

নতুন বদলি আদেশ অনুযায়ী, চুয়াডাঙ্গার দায়িত্ব শেষে তিনি নড়াইল জেলা হাসপাতালে একই পদে যোগদান করবেন। তার এই বদলিকে ঘিরে স্থানীয় প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের মধ্যে নানা আলোচনা চলছে।

তবে বদলি আদেশটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জারি হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বদলি আদেশে নুর আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ, শাস্তিমূলক ব্যবস্থা কিংবা রাজনৈতিক সম্পৃক্ততার কোনো উল্লেখও করা হয়নি। শোনা যাচ্ছে বদলী ঠেকাতে এরে মধ্যে তদবির শুরু করেছে আওয়ামী দোসর নুর আলম।



আরও পড়ুন:

banner close
banner close