বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আরমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৮:৫০

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আরমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরমানের নেতৃত্বাধীন বিশাল মিছিলটি। বিপুলসংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে আরমানের নেতৃত্বে এই বিশাল মিছিলটি মূল র‍্যালিতে যোগ দিলে পুরো শহরের রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকি ও আব্দুল জলিল, ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল ও সোহেল জাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের যেকোনো সংকটে ও জনগণের সেবায় রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



banner close
banner close