বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল আটক

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৪:৪৯

শেয়ার

৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল আটক
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

বুধবার ৬১ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে সিংগীমারী বিওপির টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেংটি পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় ফনিক্স ১২৫ সিসি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলটির কোনো রেজিস্ট্রেশন নেই।

বিজিবি জানায়, আটক করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ২১ হাজার ২০০ টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close