মঙ্গলবার

১৮ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

পরিত্যক্ত পুকুরে মিলল বৃদ্ধের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

মো আবু সাইদ, ত্রিশাল উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১৫:৫৮

শেয়ার

পরিত্যক্ত পুকুরে মিলল বৃদ্ধের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন
ছবি: সংগৃহীত

এক শান্ত সকালে আকস্মিক স্তব্ধতা নেমে এল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায়।

মঙ্গলবার সকাল দশটার দিকে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুরে ভেসে ওঠে এক বৃদ্ধের নিথর দেহ।

স্থানীয় বাসিন্দারা প্রথমে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি দেখতে পেয়ে মুহূর্তে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও থানায় খবর দেন।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল ও তাঁর দল। তাঁরা পানি থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরবর্তীতে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে নিহতের পরিচয়। ওই বৃদ্ধের নাম মোঃ আব্দুল সালাম। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্র'য়া'ত হযরত আলীর ছেলে।​উদ্ধারের সময় নিহত সালামের শরীরে একাধিক আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে, যা একটি নির্মম হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

​ত্রিশাল থানার এসআই রুবেল জানান, "মরদহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

একজন বয়োবৃদ্ধ মানুষের এমন নির্মম পরিণতিতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close