চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে নকল কীটনাশক তৈরির সময় মোঃ সদের আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার সন্ধ্যায় মেসার্স সদের ট্রেডার্সে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় নকল কীটনাশক তৈরির রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়।
এছাড়া পাশের গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। স্টক রেজিস্টারের সঙ্গে প্রকৃত মজুদের ব্যাপক পার্থক্য এবং বিক্রয় রসিদ ও রেজিস্টারের ঘাটতিও পাওয়া যায়।
দোষ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাকে এক বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আরও পড়ুন:








