সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কেজি গাঁজাসহ নেত্রকোনার 'ওমর ফারুক' গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ২০:৪৫

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কেজি গাঁজাসহ নেত্রকোনার 'ওমর ফারুক' গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক নেত্রকোনা জেলার পূর্বধলা থানার গাইলারা গ্রামের মো. ইসলাম উদ্দিন আকন্দের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বাংলা এডিশনকে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তাররোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close